Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

"বহিষ্কার ঠেকাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, সিদ্ধান্ত বহাল থাকায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও ক্ষোভ প্রকাশ"

Representative - NewsGazipur
"বহিষ্কার ঠেকাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, সিদ্ধান্ত বহাল থাকায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও ক্ষোভ প্রকাশ"

 


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বিরূপ মন্তব্যসংবলিত একটি অডিও ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগ রয়েছে, বহিষ্কারাদেশ এড়াতে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও তদবিরের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে বহিষ্কারাদেশ জারি হলে সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন এবং কথোপকথনের এক পর্যায়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।