স্টাফ রিপোর্টার:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গাজীপুর মহানগর কমিটির পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় গাজীপুর মেট্রোপলিটন কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম রাজীব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
সুজন গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজন গাজীপুর জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, জেলা সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, মহানগর কমিটির নির্বাহী সদস্য প্রফেসর মোকসেদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি ইউনুছ মিয়া শিমুল ও জেসমিন সুলতানা ডেইজি, জেলা কমিটির সহ-সভাপতি ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক আবিদ হোসেন বুলবুল এবং মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজন দীর্ঘদিন ধরে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে গাজীপুর মহানগর কমিটিকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন শামীম মোহাম্মদ, শিক্ষক নেতা শওকত ওসমান সেলিম, রোকনুজ্জামান সুমন, বাদল আহমেদ, মো. মনিরুজ্জামান, আব্দুল আলিম, রোজী আক্তার নুপুর এবং সাংবাদিক গোলাম রসুল ডিনারসহ সুজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
