Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা জানিয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড

Representative - Md. Shamim Reza
বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা জানিয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড


 

নিজস্ব প্রতিবেদক : 


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম. আফফান ইউসুফ।


একই সঙ্গে বিএসইসির নবনিযুক্ত কমিশনার জনাব মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম; জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ এবং মিস নাহিদ মাহতাবকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস জনাব সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ জনাব এ কে এম ফজলায় রব্বী, হেড অব কর্পোরেট জনাব মোঃ সাইফুল ইসলাম মাসুম এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব আরাফাত শামসের অ্যালী।


সিটি ব্রোকারেজ লিমিটেডের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সফল কর্মজীবন কামনা করেন এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।