খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীর সাতাইশের ঐতিহ্যবাহী পুকুর সংস্কারে সিটি কর্পোরেশনের উদ্যোগ, চলছে সীমানা নির্ধারণ

প্রতিনিধি - Md. Shamim Reza •
টঙ্গীর সাতাইশের ঐতিহ্যবাহী পুকুর সংস্কারে সিটি কর্পোরেশনের উদ্যোগ, চলছে সীমানা নির্ধারণ


 

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীর সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী পুকুরটি দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং এর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন । পুকুরটি পূর্ণাঙ্গ সংস্কার করে চারপাশে জনসাধারণের হাঁটাচলা ও চলাচলের উপযোগী পরিবেশ গড়ে তুলতে টেন্ডারের মাধ্যমে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।


গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশনায় পুকুরটির ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করে তুলতে দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল। তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে পুকুরটির সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।


এরই ধারাবাহিকতায় বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সার্ভেয়াররা পুকুরটির চারপাশের জমির পরিমাণ ও সীমানা নির্ধারণের কাজ করেন।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মো. সফিউদ্দিন খান সফি, ইউসুফ খান মাস্টার, আলাম সরদার ও মোস্তফা জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


স্থানীয়দের প্রত্যাশা, সংস্কারকাজ সম্পন্ন হলে সাতাইশ এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুকুরটি দখল ও দূষণের ঝুঁকি থেকে রক্ষা পাবে। পাশাপাশি পুকুরের চারপাশে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের হাঁটাচলা, অবসর সময় কাটানো এবং জনসাধারণের চলাচলের জন্য একটি উপযোগী স্থান তৈরি হবে।