খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ

প্রতিনিধি - Md. Shamim Reza •
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন: লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ


 


মাহবুবুর রহমান জিলানী : 


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় অবস্থানরত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের যাত্রা ও ব্যাগেজ প্রাপ্তিসংক্রান্ত অভিজ্ঞতার খোঁজখবর নেন।


বুধবার(৪ নভেম্বর) সন্ধ্যায় এ পরিদর্শন করেন আসেন তিনি। 


মতবিনিময়কালে যাত্রীরা নতুন সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে তাঁরা স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, জনস্বার্থে গৃহীত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”


মন্ত্রী আরও বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন যে তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁদের লাগেজ পেয়েছেন। তবে যাত্রীরা এ সেবার মান ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যাত্রীসেবার এ মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।