খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
Gazipur … মিনিট পাঠ

টঙ্গীতে টাকা নিয়ে বিরোধে পেপার স্প্রে ছিটিয়ে মারধর, শিশুসহ আহত ৫

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
টঙ্গীতে টাকা নিয়ে বিরোধে পেপার স্প্রে ছিটিয়ে মারধর, শিশুসহ আহত ৫


 


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে সামান্য কিছু টাকা নিয়ে বিরোধের জেরে পেপার স্প্রে ছিটিয়ে কয়েকজনকে মারধর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মী রানা ও তাদের লোকজনের বিরুদ্ধে। 


এ ঘটনায় শিশুসহ পাঁচজনের বেশি আহত হয়েছেন। আহত শিশুটি গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে টঙ্গীর মিলগেট কলাবাগান মার্কেটে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য ৪ শত টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রানা ও তার লোকজন পেপার স্প্রে ছিটিয়ে ইব্রাহীমকে মারধর করেন। এতে আশ্ব পাশ্বের লোকজন এগিয়ে আসে তাদেরও মারধর করেন আওয়ামী লীগের কর্মী রানা ও তার লোকজন। 


এতে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুসহ পাঁচজনের বেশি আহত হন।

আহতরা হলেন , ইব্রাহীম , ইফরান , নাঈম , আসিফ  ও একটি শিশু বাচ্চা। 


ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। 


এ সময় একটি আওয়ামী লীগের কর্মী রানার পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।


এ বিষয়ে যুবদল নেতা আজিজুর রহমান টিপু বলেন, দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করি। কিন্তু একটি পক্ষ উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।