খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
Gazipur … মিনিট পাঠ

টঙ্গীতে গার্মেন্টসে হামলা-ভাঙচুর, পুলিশি সহায়তা চাইলেন এমডি ও ভবন মালিক

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
টঙ্গীতে গার্মেন্টসে হামলা-ভাঙচুর, পুলিশি সহায়তা চাইলেন এমডি ও ভবন মালিক


 

গাজীপুর প্রতিনিধি:


গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে খাঁ-পাড়া রোডের ছয়তলা এলাকায় অবস্থিত এনট্রাস্ট ডিজাইন কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ভবন মালিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা চেয়েছেন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


ভবন মালিকের অভিযোগ, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর টঙ্গীর অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় এনট্রাস্ট ডিজাইন কারখানার শ্রমিকদেরও তাৎক্ষণিকভাবে ছুটি দেওয়া হয়। তবে শ্রমিকরা চলে যাওয়ার পর একদল দুষ্কৃতকারী কারখানাটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একই সময় পাশেই অবস্থিত তাঁর নিজ বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।


এ বিষয়ে ভবন মালিক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। এরপরও পরিকল্পিতভাবে গার্মেন্টসের মূল গেট, ভবনের সামনে গ্লাস ও তাঁর বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, এলাকায় ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তাঁর নাম জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


কারখানা ও নিজের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করে হাজী ফয়সাল আহমেদ রুবেল বলেন, হামলা-ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন , ভাংচুরের বিষয়ে আমি অবগত রয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।