খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
Gazipur … মিনিট পাঠ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল


 


গাজীপুর প্রতিনিধি :


পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে টঙ্গী বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।


গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা ১ নং যুগ্ম আহ্বায়ক মো. বাপ্পি মির্জা, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, সুমন মোল্লা, যুবদল নেতা রাসেল হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় যুবদল নেতা বেপারী মো. জুয়েল রানা বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে কেউ যেন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পকারখানা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।