খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
Gazipur … মিনিট পাঠ

গাজীপুর মহানগর যুবদলের নতুন নেতৃত্বে সাজেদুল-ইমরান

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
গাজীপুর মহানগর যুবদলের নতুন নেতৃত্বে সাজেদুল-ইমরান


 


গাজীপুর প্রতিনিধি : 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ইমরান রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।


অনুমোদিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।


কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নবনির্বাচিত সভাপতি সাজেদুল ইসলাম বলেন, দলের প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করতে চাই। গাজীপুর মহানগর যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।