খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...
সংবাদ … মিনিট পাঠ

গাজীপুর মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জুয়েল রানার আনন্দ মিছিল

প্রতিনিধি -Md. Shamim Reza
ফন্ট:
গাজীপুর মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জুয়েল রানার আনন্দ মিছিল


 

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক  আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা। এতে টঙ্গীসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে টঙ্গী বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বেপারী মো. জুয়েল রানা বলেন, গাজীপুর মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন নেতৃত্বের হাত ধরে মহানগর যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে। নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব।


আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. বাপ্পি মির্জা, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, সুমন মোল্লা ও যুবদল নেতা রাসেল হাওলাদারসহ যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।