গাজীপুর প্রতিনিধি:
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে টঙ্গীতে প্রতিবাদী মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নির্দেশনায় টঙ্গী বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন।
এ সমগাজীপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, আয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
