খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেলেন গাজী সালাহউদ্দিন

প্রতিনিধি - Md. Shamim Reza •
  টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেলেন গাজী সালাহউদ্দিন



গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী সালাহউদ্দিন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়ার পর তিনি এ দায়িত্ব পান।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।


বোর্ডের আদেশে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


অনুমোদিত কমিটিতে সভাপতি গাজী সালাহউদ্দিন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. জাহাঙ্গীর আলম খান, অভিভাবক সদস্য হিসেবে মো. নাসির উদ্দিন বুলবুল এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাখা হয়েছে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত আদেশে এ অনুমোদন দেওয়া হয়।


নতুন সভাপতি গাজী সালাহউদ্দিন বলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।