খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুর সিটি নির্বাচন : ৩৭ নং ওয়ার্ডে জনসমর্থন ও জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ

প্রতিনিধি - Md. Shamim Reza •
গাজীপুর সিটি নির্বাচন : ৩৭ নং ওয়ার্ডে জনসমর্থন ও জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ


 


গাজীপুর প্রতিনিধি : 


আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গাছা জোনের ৩৭ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় এখন থেকেই বইছে প্রচার-প্রচারণার হাওয়া। এ ওয়ার্ডে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা কাউন্সিলর পদপ্রার্থী, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি এবং ৩৭ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের নাম।


দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে রয়েছে তার শক্তিশালী ভিত্তি। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।


নিজের নির্বাচনী বার্তা ও লক্ষ্যের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আমি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমার প্রিয় ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। জয়-পরাজয় রাজনীতির ও নির্বাচনের অংশ। কিন্তু আমি ওয়াদা করছি-নির্বাচনে জয়ী হই কিংবা না হই, ওয়ার্ডবাসীর সেবা ও কল্যাণে আমি সবসময় আপনাদের পাশেই থাকব, ইনশাআল্লাহ।


ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, ৩৭ নং ওয়ার্ডকে একটি উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে নিবিড় যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ডের অসম্পূর্ণ রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।


এলাকার স্থানীয় বাসিন্দাদের মতে, সৎ, কর্মঠ ও জনগণের নিকটবর্তী নেতা হওয়ায় এবার ৩৭ নং ওয়ার্ডে পরিবর্তন ও সামাজিক অগ্রগতির মূল কাণ্ডারি হিসেবে মো. আসাদুজ্জামান আসাদকেই বেছে নিতে মুখিয়ে আছেন সর্বস্তরের ভোটাররা।