খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

ভিক্ষা চাইতে এসে ষাটোর্ধ বয়সী ভিক্ষুক সংঘবদ্ধ ধ*/র্ষণের শিকার

প্রতিনিধি - Md. Shamim Reza
ভিক্ষা চাইতে এসে ষাটোর্ধ বয়সী ভিক্ষুক সংঘবদ্ধ ধ*/র্ষণের শিকার


  মোঃ রাজিব হোসেন 

মানিকগঞ্জ প্রতিনিধি। 


মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ বয়সী এক নারী ভিক্ষুকে সংঘবদ্ধ ধ*/র্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত শনিবার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে চিফ জুডিশিয়াল বিজ্ঞ আদালতে পাঠালে ধ*/র্ষণের অভিযোগ স্বীকার করায় তাদের কারাগারে পাঠানো হয়।


এর আগে গত ৩০ মে দুপুরে উপজেলায় ষাইটঘর তেওতা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ষাইটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের পুত্র আশরাফুল (২৬), দক্ষিণ তেওতা গ্রামের আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭)।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ৩০ মে দুপুরে ষাইটঘর তেওতা বাজারে ৬৩ বছর বয়সী নারী ভিক্ষুক ভিক্ষা নিতে আসে। অভিযুক্তরা ভিক্ষা দেয়ার কথা বলে ভিকটিমকে অটোরিক্সা যোগে তৈয়বের মোল্লার বাঁশঝাড়ে নিয়ে যায়। এক পর্যায়ে ভিক্ষুককে পালাক্রমে ধ*/র্ষণ করে। ভিকটিমের গলায় থাকা রুপার মালা কৌশলে ছিনিয়ে নেয়।


ভিকটিম বিষয়টি আত্মীয়-স্বজনকে জানালে ঘটনার ৫দিন পর স্থানীয়দের সহযোগিতায় ওই দুইজনকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। শিবালয় থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। উপস্থিত। 


ঘটনার বিষয় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মিনহাজ উদ্দিন বলেন, দোষীদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠায়।