Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীর ৫২ নং ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী সোহেল চৌধুরী

Representative - Md. Shamim Reza
টঙ্গীর ৫২ নং ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী সোহেল চৌধুরী


 

নিজস্ব প্রতিবেদক :


গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ সোহেল চৌধুরী ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


তিনি বলেন, জনগণের প্রতিনিধি হওয়ার চেয়ে একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকাই তার মূল লক্ষ্য। ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ৫২ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করতে চান।


মোঃ সোহেল চৌধুরীর ভাষ্য, আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য রাজনীতি করি না। মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই।


তিনি আরও বলেন, পুরুষের জন্ম সফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য নয়। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।


কাউন্সিলর প্রার্থী সোহেল চৌধুরী জানান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং নাগরিক সেবার সম্প্রসারণকে তিনি অগ্রাধিকার দিতে চান। এসব কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।


তিনি মনে করেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই নির্বাচিত হলে নয়, বরং একজন সাধারণ মানুষের সেবক হিসেবেই সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান বলে জানান তিনি।