Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Representative - Md. Shamim Reza
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ


 

স্টাফ রিপোর্টার : 


গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টংগী পশ্চিস থানা আয়োজিত ৫ম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

 সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টংগী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির আহম্মেদ,  সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আমীর ফয়সাল, গাজীপুর প্রাইভেট  স্কুল এসোসিয়েশন টংগী পূর্ব থানা সভাপতি মো: আব্দুল মতিন, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক ও গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের ওয়ার্ড সভাপতি মো: কবির চৌধুরী, মো: সাইফুল ইসলাম, মো: সাইদুর রহমান মুন্না, সাইফুল ইসলাম জনি ও লুৎফর রহমান লিটন।

আলোচনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষার্থীদের সৎ ও যোগ্য বিশ্ব নাগরিক হিসেব গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।