Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল

Representative - Md. Shamim Reza
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল


 

নিজস্ব প্রতিবেদক : 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।


আনন্দ মিছিলটি টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়েছে। 

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং নবগঠিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার চলমান আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবসমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।


এ সময় নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।


আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, যুবদলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও গতিশীল হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


শেষে নবগঠিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করা হয়।