Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

মুদাফা তরুণ সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

Representative - Md. Shamim Reza
 মুদাফা তরুণ সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।


টঙ্গীতে মুদাফা তরুণ সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে মুদাফা তরুণ সংঘের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “মিনিবার ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের প্রত্যাশা মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য আসাদুজ্জামান নূর (ভিপি নূর)।

৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সামশুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. সেলিম কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইদ্রিস শরিফ, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জমসের আলী, বিএনপি নেতা মো. আলমগীর হোসেন ভাষানী, যুবদল নেতা নূর মোহাম্মদ, আ. ন. ম. আক্তারুজ্জামান নূর, ফারুক ভেন্ডার, মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর (ভিপি নূর) বলেন, “যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুদাফা তরুণ সংঘের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রত্যাশার কথাও জানানো হয়।