নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরবাসী এবং দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন,
“ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই—তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন।”
সুবেল প্রধান দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপদ ও সুখী জীবনের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
