খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিনামূল্যে পলিব্যাগ বিতরণ

প্রতিনিধি - Md. Shamim Reza
  গাজীপুরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিনামূল্যে পলিব্যাগ বিতরণ

বিশেষ প্রতিদিন : 

গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ দূষণ রোধে বিনামূল্যে পলিব্যাগ বিতরণ করা হয়েছে। উদ্যোগটি নেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।

আজ ২৭ মে ২০২৬ রোজ বুধবার দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এসব পলিব্যাগ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মোহাম্মদ আলী বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র ফেলে না রেখে বিতরণকৃত পলিব্যাগে সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখতে হবে। পরে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে তা হস্তান্তর করলে দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হবে এবং পরিবেশও পরিচ্ছন্ন থাকবে।

তিনি আরও বলেন, “৫৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। পরিচ্ছন্নতা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।