স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গী-গাজীপুরসহ ৪৬ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল চেতনা হলো ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করা। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।
মো. আব্দুল খালেক টঙ্গী ও গাজীপুরবাসীর উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির জন্য বয়ে আনুন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি ৪৬ নং ওয়ার্ডসহ টঙ্গী-গাজীপুরের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
