খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিলেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিলেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল


 

স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীর পাগাড় ৪৩ নং ওয়ার্ডের ফকির মার্কেট সংলগ্ন ঢাকা ডাইং রোড এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা এতে চরম দুর্ভোগে পড়তে হতো স্থানীয় বাসিন্দা ও পথচারীদের।


এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের নজরে এলে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। 


তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়।


চলমান এ কার্যক্রমের আওতায় ড্রেনে জমে থাকা ময়লা, প্লাস্টিক ও আবর্জনা অপসারণ করে পানি চলাচলের পথ সচল করা হচ্ছে।


সংশ্লিষ্টরা জানান, ড্রেন পরিষ্কার সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে।


স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।


এ বিষয়ে নাজমুল হোসেন মন্ডল বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আমি সবসময় কাজ করে যাচ্ছি। উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।