Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

লোকসানি হোটেল-রেস্তোরাঁ চিহ্নিত করে লাভজনক করার নির্দেশনা

Representative - Md. Shamim Reza
লোকসানি হোটেল-রেস্তোরাঁ চিহ্নিত করে লাভজনক করার নির্দেশনা


 


স্টাফ রিপোর্টার :


বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের 

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। তিনি সংশ্লিষ্টদের আরও দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


এ লক্ষ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের বাস্তব চিত্র বিবেচনায় এনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে করপোরেশনের বিদ্যমান যানবাহনগুলো পর্যায়ক্রমে ইলেকট্রিক যানবাহনের মাধ্যমে প্রতিস্থাপনের নির্দেশনা দেন তিনি। এতে করে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।


সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যটন খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।