Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাজেদুল ইসলাম

Representative - Md. Shamim Reza
গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাজেদুল ইসলাম


 

নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ.জি.এস সাজেদুল ইসলাম।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সুখের বার্তা।”


তিনি আরও বলেন,

“বর্তমান সময়ের সকল সংকট, বিভেদ ও হানাহানি ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে—এটাই আমাদের প্রত্যাশা।”


সাজেদুল ইসলাম গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।


বার্তার শেষাংশে তিনি বলেন,

“মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।”


সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন,

“ঈদ মোবারক।”