Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার

Representative - Md. Shamim Reza
  দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার



নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ উল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”


তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা। সমাজের বিত্তবান মানুষদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।”


শওকত হোসেন সরকার দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের সুখ-শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।