Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

ঈদুল আজহায় দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা যুবদল নেতা সুমন লস্কর

Representative - Md. Shamim Reza
 ঈদুল আজহায় দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা যুবদল নেতা সুমন লস্কর




স্টাফ রিপোর্টার : 


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরবাসী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতা খাইরুল লস্কর সুমন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই পবিত্র উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”


তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ঈদের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।


সুমন লস্কর বলেন,

“পবিত্র ঈদুল আজহা দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিক দায়িত্ববোধ আরও শক্তিশালী হোক।”


এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।