গাজীপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরীসহ ৪৬ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন আহমেদ রিজভী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, “দেশের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করছি। সবাই যেন নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে কামনাই করছি।”
যুবদল নেতা শাহীন আহমেদ রিজভী ৪৬ নং ওয়ার্ডবাসীর সুখ-শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় সবসময় পাশে থাকতে চাই।”
