স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতা শামীম আহমেদ আকাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহিমায় উদ্ভাসিত একটি মহান ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শামীম আহমেদ আকাশ বলেন,
“পবিত্র ঈদুল আজহা দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধ আরও শক্তিশালী হোক।”
এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
