Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীসহ গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া

Representative - Md. Shamim Reza
  টঙ্গীসহ গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া


স্টাফ রিপোর্টারঃ


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাতুল আহমেদ ভূইয়া।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহিমায় উদ্ভাসিত। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”


তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


রাতুল আহমেদ ভূইয়া বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করুক। দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।”


এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।