Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীসহ গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক

Representative - Md. Shamim Reza
  টঙ্গীসহ গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক



স্টাফ রিপোর্টার : 


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই মহান উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও ভাগাভাগির মানসিকতা। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আবু বক্কর সিদ্দিক বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির কল্যাণ সাধন করেন।”


এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যুবসমাজকে ইতিবাচক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।