Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

৫২ নং ওয়ার্ডবাসীসহ টঙ্গীর সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোহেল চৌধুরী

Representative - Md. Shamim Reza
৫২ নং ওয়ার্ডবাসীসহ টঙ্গীর সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোহেল চৌধুরী



স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৫২ নং ওয়ার্ডবাসীসহ টঙ্গীর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য এবং ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সোহেল চৌধুরী।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে।”


তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের প্রকৃত আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝেও ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


মো. সোহেল চৌধুরী দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, কল্যাণ ও মানবিক মূল্যবোধের জাগরণ।”


এ সময় তিনি ৫২ নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।