স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.সিরাজুল ইসলাম সাথী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সিরাজুল ইসলাম সাথী বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করুক। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।”
এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
