স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মানবকল্যাণে এগিয়ে আসা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। একটি শান্তিপূর্ণ, সুন্দর ও উন্নত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতা গাজী সালাউদ্দীন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করুক। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনেন।”
এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
