স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন ধনী-গরিবসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এ জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলহাজ্ব সালাহউদ্দিন সরকার দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।
