নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রাকিব উদ্দিন সরকার পাপ্পু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সমাজে সৌহার্দ্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান—তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।”
বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের সুখী ও নিরাপদ জীবনের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
