Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোহাম্মদ আলী

Representative - Md. Shamim Reza
গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোহাম্মদ আলী


 

নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর বাসীসহ দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী ।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”


তিনি আরও বলেন,

“ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানাই—তারা যেন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেন।”


মোহাম্মদ আলী দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের সুখী ও নিরাপদ জীবনের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।