নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, স্বনামধন্য স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান এবং আজিজ চৌধুরী শিল্প গ্রুপের মালিক মোঃ সালাহউদ্দিন চৌধুরী।
তিনি বিজিএমইএ ও এফবিসিসিআই’র সদস্য, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক, আন্তর্জাতিক অ্যাপারেল ফেডারেশনের সদস্য এবং ডিবিসি চ্যানেলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সালাহউদ্দিন চৌধুরী বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের শিক্ষা দেয়। এই উৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।”
দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপদ ও সুখী জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তার এই শুভেচ্ছা বার্তা গাজীপুরসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
