Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

বকশিগঞ্জে প্রবাসী সাজুর উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান

Representative - Md. Shamim Reza
বকশিগঞ্জে প্রবাসী সাজুর উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান


 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার কোমলমতি এতিম শিক্ষার্থীদের জন্য তিনটি ফ্যান প্রদান করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সমাজসেবক সাজু। তার এই মানবিক সহায়তায় এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।


জানা যায়, প্রচণ্ড গরমে এতিমখানার শিশুরা চরম কষ্টে পড়াশোনা করছিল। বিষয়টি জানতে পেরে এতিমখানার পক্ষ থেকে তিনটি ফ্যানের আবেদন করা হয়। মানবিক কাজে অংশ হিসেবে সমাজসেবক প্রবাসী সাজু দ্রুত সময়ের মধ্যে ফ্যানের ব্যবস্থা করে দেন।


পরবর্তীতে তার পক্ষ থেকে এতিমখানার জন্য তিনটি ফ্যানের ব্যবস্থা করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।


ফ্যান পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গরমের কষ্ট কিছুটা লাঘব হওয়ায় এখন শিশুরা স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।


এসময় এতিমখানার পক্ষ থেকে প্রবাসী সাজুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়, যেন তিনি ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারেন।