Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি

Representative - Md. Shamim Reza
দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি


 

নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ উল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”


তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা। সমাজের বিত্তবান মানুষদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”


এম. মঞ্জুরুল করিম রনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের সুখ-শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।