Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোমিন

Representative - Md. Shamim Reza
 গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোমিন



স্টাফ রিপোর্টার :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুর মহানগরীর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আত্মত্যাগের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”


তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


মোমিনুর রহমান মোমিন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করুক। মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”


এ সময় তিনি টঙ্গী ও গাজীপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।