Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিন

Representative - Md. Shamim Reza
গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিন


 


নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা।”


তিনি আরও বলেন,

“দেশের চলমান সংকট, বিভেদ ও হানাহানি ভুলে মানবকল্যাণ ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে—এটাই আমাদের প্রত্যাশা।”


প্রভাষক বসির উদ্দিন গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।


বার্তার শেষাংশে তিনি বলেন,

“মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।”


সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন,

“সবাইকে ঈদ মোবারক।”