খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হাজী মো. জসিম উদ্দিন ভাট

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গীবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হাজী মো. জসিম উদ্দিন ভাট


নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুর মহানগরবাসী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন ভাট।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক পবিত্র উপলক্ষ। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”


তিনি আরও বলেন, “সমাজের সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগের মানসিকতা ধারণ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”


হাজী মো. জসিম উদ্দিন ভাট টঙ্গী ও গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিও গুরুত্বারোপ করেন।


শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।”


সবশেষে তিনি টঙ্গীবাসীসহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।