খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক উদ্যোগ

প্রতিনিধি - Md. Shamim Reza
  ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক উদ্যোগ



স্টাফ রিপোর্টার : 


গাজীপুর: পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে কনজারভেন্সি বিভাগের অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে মাংস বিতরণের জন্য ক্রয়কৃত গরু ও খাসি পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।


মঙ্গলবার (২৭ মে ২০২৬) নগরীর অ্যাসফল্ট প্লান্ট এলাকায় আয়োজিত পরিদর্শন কার্যক্রমে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শাহরিয়ার এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং কনজারভেন্সি বিভাগের শ্রমিকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রমিকদের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে মাংস বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।