খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ৫৩ নং ওয়ার্ড বিএনপি

প্রতিনিধি - Md. Shamim Reza
গাজীপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ৫৩ নং ওয়ার্ড বিএনপি


 

স্টাফ রিপোর্টার : 


গাজীপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গীর ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তারা গাজীপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার।


নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও নতুন সম্ভাবনা।


এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং গাজীপুরবাসীর পাশে থেকে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা গাজীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।