স্টাফ রিপোর্টার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউনিয়ন পরিষদে আগত সেবা প্রত্যাশীদের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ও নির্ভুলভাবে প্রদান নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। পাশাপাশি অফিসের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অভিযোগ দ্রুত সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখছেন বলেও জানা গেছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ ছানোয়ার হোসেন তেলিহাটি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। সবাই যেন আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের সময় কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে মোহাম্মদ ছানোয়ার হোসেন সবসময় আন্তরিক থাকেন। ফলে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধিতে তার দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবাকে আরও সহজ ও কার্যকর করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
