Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর ও ৫১ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী ফয়সাল আহমেদ রুবেল

Representative - Md. Shamim Reza
 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর ও ৫১ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী ফয়সাল আহমেদ রুবেল



গাজীপুর প্রতিনিধি :


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫১ নং ওয়ার্ডবাসীসহ গাজীপুর মহানগরী ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেল।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করি।”


তিনি আরও বলেন, “দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করছি। সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা করছি।”


হাজী ফয়সাল আহমেদ রুবেল ৫১ নং ওয়ার্ডবাসীর সুখ-শান্তি ও সার্বিক উন্নয়ন কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।