খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদের শুভেচ্ছা মিরনের

প্রতিনিধি - Md. Shamim Reza
  ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদের শুভেচ্ছা মিরনের


স্টাফ রিপোর্টার :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গীসহ গাজীপুর মহানগরবাসী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।


ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।”


তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মানসিকতা গড়ে তোলা এবং সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।”


মাহমুদুল হাসান মিরন টঙ্গী ও গাজীপুর মহানগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সকলেই যেন নিরাপদ, আনন্দমুখর ও উৎসবময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” একই সঙ্গে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।”


সবশেষে তিনি টঙ্গীবাসীসহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করেন।