খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে হিফজ সমাপন ও নাজেরা সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি - Md. Shamim Reza
  টঙ্গীতে হিফজ সমাপন ও নাজেরা সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে পাগাড় জামিআতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা এবং মুজিবুল হক দারুত তাহফিজ মাদ্রাসার হিফজ সমাপন ও নাজেরা সবক প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নাজেরা সবক প্রদান করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও আত্মিক উন্নয়নের পথ দেখায়। তারা শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। তারা মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আল্লাহ তাআলা যেন অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার তাওফিক দান করেন—এ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।