Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উৎসবমুখর স্লোগান

Representative - Md. Shamim Reza
 প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উৎসবমুখর স্লোগান



গাজীপুর প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 


বুধবার (২১ মে) টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল (২০ মে) টঙ্গীর ধরপাড়ায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৮ একর জমির ওপর নির্মিতব্য এ প্রতিষ্ঠানে প্রশাসনিক ভবন, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকবে।


ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তুলতে এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টঙ্গীজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। মিছিলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


এসময় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। টঙ্গীতে এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।