Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন : হানিফ সভাপতি ও সেলিম সাধারণ সম্পাদক

Representative - Md. Shamim Reza
  টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন : হানিফ সভাপতি ও সেলিম সাধারণ সম্পাদক


স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে সামাজিক ও মানবিক সংগঠন “টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৫ মে) রাতে টঙ্গীর মফিজ কমিশনার রোড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বি. এম শামীম ৫৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


নবগঠিত কমিটিতে মো. আবু হানিফকে সভাপতি এবং মো. সেলিম দেওয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীম।


কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. হেলাল খান, মো. জহির খান, মো. জাহিদুল ইসলাম রাসেল ও মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ শেখ ও মো. বিপ্লব আলী, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবিন, অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া এবং সহ-অর্থ সম্পাদক ভাসানীসহ আরও অনেকে।


প্রধান অতিথি বি. এম শামীম বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।


তিনি আরও বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।